1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের বালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩০৭ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়। ২৪ অক্টোবর সোমবার বিকেলে বালিয়া ইউনিয়নের সোনাপাতিলা করিমা চৌধুরী হাফেজিয়া মাদ্রাসা মাঠে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী।

ছোট বালিয়া করিমা ফাউন্ডেশনের আয়োজনে ও ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা (ডায়াবেটিক) হাসপাতালের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে করিমা ফাউন্ডেশনের সভাপতি মো: কাদেরুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউ রাজি স্বপন চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, সামিনুর রহমান জয় চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি রাজিউল ফারুক রুমেল চৌধুরী, ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা: মো: রাফিবুল ইসলাম, চক্ষু বিভাগের মো: আজাদ আলী, করিমা ফাউন্ডেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ ফেরদৌস রেজা রতন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান রেজা রিপন চৌধুরী প্রমুখ। দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ইউনিয়ন ও আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। চক্ষু ক্যাম্পে ডাচ বাংলা ব্যাকের সহযোগিতায় ও ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের ব্যবস্থাপনায় রোগীদের বিনামূল্যে প্রয়োনজীয় ঔষুধপত্র ও চশমা প্রদান করা হয়। এছাড়াও চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য বাছাই করা হয়। এর আগে সোনাপাতিলা জামে মসজিদের মিনারের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net