1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
" দক্ষিণবঙ্গের জৈব সার উত্তরবঙ্গে " - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

” দক্ষিণবঙ্গের জৈব সার উত্তরবঙ্গে “

এম এ জব্বার
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪১৬ বার

ধান-নদী-খাল এই তিনের বরিশাল এখন বইয়ের পাতা থেকেও পর্যায়ক্রমে মুছে যাচ্ছে। এজন্য দায়ী অত্র এলাকার কৃষি ব্যবস্থাপনা। এক সময়ের শস্যভান্ডার বর্তমানে বিরান ভূমিতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ হেক্টর জমি বছরে নামে মাত্র এক খন্দ্দ ধান উৎপাদন হয় ,যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় খুবই সামান্য।
এজন্য অনেকগুলো কারণ দায়ী।অন্যতম কারণ গুলো হলঃ অলসতা,আধুনিক কৃষির উপর অদক্ষতা, ছায়াযুক্ত গাছ লাগিয়ে জমির মান বিনষ্ট করা,জৈব সার প্রয়োগ থেকে বিরত থাকা,যথাযথ পানি শাসন ব্যবস্থার অভাব।

#যে ছবিটি দেখছেন তাতে রয়েছে লিটার ও গোবর সার (মুরগির খামারের উচ্ছিষ্ট) যা দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে উত্তরের জনপদ ঠাকুরগাঁও,দিনাজপুর,পঞ্চগড় জেলায় এসে এখানকার আবাদি ফসলে ব্যবহৃত হচ্ছে। ছবিটি গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ী এলাকা থেকে তোলা।
প্রশ্ন হল; দশ – পনের হাজার টাকায় এক ট্রাক জৈব সার ক্রয় করে ব্যবসায়ীরা ৩০,০০০ টাকা ট্রাক ভাড়া দিয়ে উত্তরের জনপদে এনে বিক্রয় করছেন এবং চাষিরা প্রতি বস্তা এক থেকে দেড়শ টাকায় ক্রয় পূর্বক জমিতে ব্যবহার করছেন, কিন্তু দক্ষিণের চাষীদের অলসতা,অদক্ষতা ও অদূরদর্শিতায় তাদের আবাদি জমিতে এই জৈব সার স্থান পায়নি।

#যার ফলে প্রতিদিন উত্তরের জনপদ থেকে হাজার হাজার পণ্যবাহী ট্রাক ঢাকাসহ সারাদেশে খাদ্যশস্য রপ্তানি করছে ; অপরদিকে দক্ষিণের জনপদ থেকে পণ্যবাহী ট্রাক ভর্তি খাদ্য সংগ্রহের নিমিত্তে লঞ্চ স্টিমার বাস-ট্রাকে লক্ষ লক্ষ বনি আদম রুটি রুজির সন্ধানে ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং পরিশ্রম করতে বিদেশে পাড়ি জমাচ্ছে। অথচ এই মানুষগুলোই যদি নিজ এলাকার জৈব সার কে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার পূর্বক এদের মত নিজেদের ভিটেমাটিতে ফল ও ফসল উৎপাদনে মনোনিবেশ করতেন তাহলে রুটি রুজির সন্ধানে দেশের বাইরে গিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হত না এবং স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে নিজ এলাকাতেই জীবনযাপন করতে পারতেন। আশাকরি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সচেতন মহল বিষয়টিকে আমলে নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net