ঢাকা   ০১:৪৬:১৮ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

টয়লেটের ভাঙা দরজা বঙ্গবন্ধু ছবি দিয়ে ঢেকে রাখার ছবি ফেসবুকে পোস্ট করায় মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্বরলিপি প্রদান। জানাজায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে টয়লেটের ভাঙা দরজা বঙ্গবন্ধু ছবি দিয়ে ঢেকে রাখার ছবি ফেসবুক পোস্ট করায় মামলা। এবং এই বিষয়টি খুব দুঃখজনক ক্যাপশন দিয়ে ফেসবুক আইডিতে পোস্ট করায় স্বেচ্ছাসেবী মশিউর রহমানকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে।

এরই প্রতিবাদে ঠাকুরগাঁও বাসীর ব্যানারে ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। এ সময়ে শিক্ষার্থী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রিংকু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা কমিটির উপদেষ্টা অ্যাড. আশিকুর রহমান রিজভী, বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি টিংকু রায়, নাগরিক ঐক্য কমিটির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মিলন, ভুক্তভোগী মশিউর রহমানের মা মোসাম্মৎ নাসরিন বেগম, ঠাকুরগাঁও উইক ব্লাড স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় রানা সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন মশিউর রহমান একজন স্বেচ্ছাসেবী সে সাধারণ মানুষের উপকার করতেই হাসপাতালে গিয়েছিল। কিন্তু কেন কি কারনে তাকে এভাবে ফাঁসানো হলো। এর পেছনে কার হাত রয়েছে সে যেই ব্যক্তিই হোক না কেন তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হোক। একজন নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছে বলেই আজ আমাদের মাঠে নামতে হয়েছে। অবিলম্বে মশিউরকে মুক্তি দেয়া না হলে এরপর আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে ও অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এরপর চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কালেক্টর চত্বরে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাব একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি