ঢাকা   ০৫:১০:১২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সৈয়দপুরে থানা ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৬০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের উদ্দেগে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সৈয়দপুর থানা ক্যাম্পাসে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর অবর্তমানে প্রধান অতিথির বক্তব্য বলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) আমিনুর ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , সহকারী কমিশনার ভুমি আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ,প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক এম আর আলম ঝন্টু,বীরমুক্তিযোদ্ধা একরামুল হক, ইউপি চেয়ারম শাহাজাদা সরকার, আনোয়ার হোসেন সরকার,উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুস সবুর আলম, জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নওয়াজ হোসেন শানু,পৌর প্যানেল মেয়র শাহিন হোসেন,মোস্তাফিজুর রহমান সরকার মুন্না, বেলাল হোসেন, কাজী নজরুল ইসলাম রয়েল, মানিক, প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে সকল ধরনের অপকর্ম নির্মুল করতে হবে। প্রথমত আমরা জনগনের পাশে থাকতে চাই। তাদের সহযোগিতা চাই। পুলিশ একা কোন কাজ করতে পারে না। সমাজ থেকে অপকর্ম অপরাধী চিহ্নিত করতে জনগনের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমরা সকল প্রকার অনিয়ম, দুর্নীতি,মাদক নির্মুল করতে পারবো। আপনারা মনের মধ্যে কোন সংকোচ রাখবেন না। পুলিশকে বন্ধু মনে করে কাছে আসবেন। তিনি আরও বলেন আপনাদের এলাকার যে কোন সমস্যা নিয়ে খোলামনে পুলিশের সাথে কথা বলতে পারেন। অবশ্যই থানা পুলিশ আপনাকে সহযোগিতা করবে।

রাতের বেলায় পুলিশের টহল বাড়ানো হবে।মা ও বাবারা একটু সচেতন হলে অপরাধ কমিয়ে আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি