1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর ট্রেনে কাটা পড়ে যুবকের শরীর তিন খন্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

সৈয়দপুর ট্রেনে কাটা পড়ে যুবকের শরীর তিন খন্ড

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বার

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহ তিন খন্ড হয়ে গেছে। রবিবার বিকাল ৪ টায় সৈয়দপুর-পার্বতীপুর রেললাইনের বানিয়াপাড়া হাতিখানা এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মেহেদী হাসান (১৮)। সে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে পূর্ববেলপুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে। মেহেদী শহরের রসুলপুর মহল্লার রেলওয়ে পাওয়ার হাউসের পিছনে বসবাস করতো।

জানা যায়, চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর স্টেশন ছেড়ে পার্বতীপুর যাওয়ার সময় উল্লেখিত স্থানে যুবকটি কাটা পড়ে। এতে তার শরীর কোমর থেকে তিন খন্ড হয়ে যায়। সৈয়দপুর জি আর পি থানা পুলিশ ঘটনাস্হলে এসে লাশ উদ্ধার করেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার (জি আর পি) ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ( ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী হাসানের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net