ঢাকা   ০২:৪৬:১৩ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুইমারাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদ(আইন শৃঙ্খলা কমিটি’র) বাস্তবায়নে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন সংস্থা, স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেটিভ এজেন্সি (জাইকা’র) সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে গুইমারা উপজেলা জাইকার প্রতিনিধি রুনি চাকমার সঞ্চালনায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে প্রশিক্ষণ বিষয়ক সভায় পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের খাগড়াছড়ি জেলার উপ পরিচালক নাজমুন আরা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, জনপ্রতিনিধি, পাড়া কার্বারী,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে প্রশিক্ষণার্থীবৃন্দ।

প্রশিক্ষণের শুরুতেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।

প্রধান অতিথি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে নানাবিধ প্রতিকারসহ ভোক্তাদের প্রাপ্য অধিকার বুজে নিতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি