ঢাকা   ০৬:০২:৪৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, মিথ্যে মামলা দায়ের ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ‘ঠাকুরগাঁও২৪ নিউজপেপারের’ সম্পাদক ও প্রকাশক আবুল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। হামলার ঘটনা ধামাচাপা দিতে তার নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মিথ্যে মামলাও দায়ের করা হয়। গত ৪ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি কারাবাস থেকে জামিনে মুক্ত হয়ে এমন অভিযোগ করেন ঠাকুরগাঁও২৪ নিউজপেপারের সম্পাদক ও প্রকাশক আবুল হাসান।

তিনি জানান,ভাওলার হাট মোড় এলাকার বিভিন্ন স্থানে জুয়ার আসর, মাদকের আসর, প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় চলছে -এমন তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়া লেখা-লেখি করায় ওই সন্ত্রাসী বাহিনী তার উপর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে একটি ছোট্ট শিশুকে জড়িয়ে মিথ্যে ও বানোয়াট মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আবুল হাসান বলেন, গত ৪ অক্টোবর আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মিজানুর রহমান শানু নামে এক যুবক আমাকে ডাক দেন, আমি দোকান থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়াতেই পেছন থেকে অতর্কিতভাবে বারেক নামে একজন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়, এতে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে তারা আমার পকেটে থাকা প্রতিষ্ঠানের বিকাশের দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে শতাধিক মানুষের সামনে সোহাগ, ফরিদুল, দুলাল, সবুজ, একরামুল, সাইফুল, সোহেল, সপন, আউয়াল সহ অজ্ঞাত আরো ৪-৫ জন আমার উপর আবারও সন্ত্রাসী হামলার চালান। পরে একটি ঘরে আটকে রেখে করে পুনরায় আমাকে মারধর করে রক্তাক্ত করা হয়।

এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে থানায় নেন। পরে জানতে পারি আমার নামে একটি নারী-শিশু আইনে মামলা দিয়েছেন বাবলু নামে এক ব্যক্তি। তিনি বলেন, মামলায় উল্লেখ করা হয় গত ২ অক্টোবর দিবাগত রাত নয়টার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি শিশুটির সাথে খারাপ আচরণ করেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, সেদিন আনুমানিক রাত ৯ দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়েছিলাম, যার স্বাক্ষী ও সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।
তার সাথে ঘটে যাওয়া এ অমানবিক নির্যাতনের সুষ্ঠু বিচার ও লুট হওয়া টাকা ফেরতের দাবি জানান।
এদিকে সাংবাদিক আবুল হাসানের উপর আতর্কিত সন্ত্রাসী হামলা, মিথ্যে ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলার তৃণমূল জেলার সাংবাদিক নেতৃবৃন্দরা। সেই সাথে অভিযুক্ত সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার সহ তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি