ঢাকা   ০৯:৪৪:৩৭ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

মানিকছড়িতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়ার নাহিদা আক্তার আসমা (১৪) নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ  বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজ ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদা আক্তারের বাবা দীর্ঘ ১১ বছর যাবৎ নিখোঁজ রয়েছেন এবং তার মা আয়েশা আক্তার চাকুরির কারনে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন। নাহিদা ও তার ছোটবোন রেহেনা আক্তার (১২) উপজেলার কালাপানিস্থ নানার বাড়ীতে বসবাস করেন।
বুধবার সন্ধ্যা ৫টার দিকে নাহিদা নানা-নানি বাড়ির বাহিরে (অন্যত্র) অবস্থান করছিলেন। এমন সময় নাহিদার ছোটবোন রেহেনা তাকে (নাহিদাকে) বাড়িতে রেখে বাড়ির পাশে গরু আনতে যায়। ফিরে এসে দেখতে পায় ঘরের মেঝেতে নাহিদার মরদেহ পরে আছে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনী কার্যক্রম শেষে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি