1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ বার

গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ী এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা বাসে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. নাজমুল হোসেন (৩০), মো. ওমর ফারুক (২৬), মো. রনি (২১) ও মো. ইসমাইল হোসেন (৩০)।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী শাহী জামে মসজিদের সামনে সংঘবদ্ধ হয়ে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ অবস্থান নিয়ে যানজটে আটকে থাকা যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, একটি এসএস পাইপ, একটি কেচি, একটি চাপাতি, একটি হাতুড়ি, একটি হেক্সো ব্লেড, দুটি লাঠি ও একটি প্লাস উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চায়না রাকিব ও মিন্টু নামে দুই ডাকাত পালিয়ে যায়।

শুক্রবার দুপুরে এ বিষয়ে গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net