1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ত্রৈমাসিক সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি 

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ত্রৈমাসিক সভা

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার

২৬ ডিসেম্বর সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করার লক্ষ্যে সদর উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান , সভাপতি ঠাকুরগাঁও সদর, উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি, ঠাকুরগাঁও জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন, ইএসডিও – সিএলএমএস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, এবং ইএসডিও – সিএলএমএস প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার তাহমিনা ইয়াসমিন। উক্ত প্রশিক্ষণে ইএসডিও – সিএলএমএস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল “প্রকল্পের কার্যক্রম,ঠাকুরগাঁও সদর উপজেলার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তথ্য তুলে ধরেন ও বর্তমান চলমান অগ্রগতি গুলো নিয়ে আলোচনা করেন”। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন “ ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রমিকদের অবশ্যই স্কুলমুখী করার পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পর্যায়ে সবার আগে শিশুশ্রম বন্ধ করতে হবে এজন্য তিনি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান। ঠাকুরগাঁও সদর উপজেলার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তথ্য তুলে ধরার জন্য তিনি ইএসডিও – সিএলএমএস প্রকল্পকে ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় ৩ টি পৌরসভা ও ৫৪ টি ইউনিয়নে ইএসডিও – সিএলএমএস প্রকল্পটি ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net