1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট শিল্পপতি রাশেদুল হাসান রিন্টু চতুর্থবার ও রাজিয়া সুলতানা পেলেন তৃতীয় বারের মতো শ্রেষ্ট করদাতার সম্মাননা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বিশিষ্ট শিল্পপতি রাশেদুল হাসান রিন্টু চতুর্থবার ও রাজিয়া সুলতানা পেলেন তৃতীয় বারের মতো শ্রেষ্ট করদাতার সম্মাননা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বার

নরসিংদী জেলায় চতুর্থবারের মতো শ্রেষ্ঠ করদাতার সম্মাননায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি
মেসার্স চিশতিয়া সাইজিং মিলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) পরিচালক রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা পেলেন তৃতীয়বারের মতো সম্মাননা। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত ব্যক্তি, কোম্পানি ও জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০২১ -২০২২ করঅর্থ বছরে এ সম্মাননায় চতুর্খ বারের মতো ভূষিত হন বিশিষ্ট শিল্পপতি ও তরুন শিল্প উদ্যোক্তা রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা তৃতীয়বারের মতো এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রি আ,হ ,ম মস্তফা কামাল, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ইয়াসমিন সুলতানা,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব অভ্যান্তরীণ সম্পদ বিভাগ জনাব আবু হেনা রহমাতুল মুমিন, এর কাছ থেকে সম্মাননা স্বারক ট্য্যাক্স কার্ড ক্রেস্ট, ও সার্টিফিকেট গ্রহন করেন নরসিংদী জেলার কৃতি সন্তান বিশিষ্ঠ শিল্পপতি জনাব রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা ।

অর্থ মন্ত্রি আ,হ,ম মস্তফা কামাল বলেন দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের কর প্রদান করে সরকারকে সহযোগিতা করার বিকল্প নেই। বহিঃ বিশ্বের সাথে দেশকে এগিয়ে নিতে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে , তাই সরকার প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট শিল্পপতি, রাশেদুল হাসান রিন্টু বলেন, চতুর্থ বারের মতো জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি। আর পুরস্কার পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া। এদেশের বড় বড় ব্যবসায়ীরা যদি সঠিক সময়ে কর দিয়ে সরকারকে সহযোগিতা করে তাহলে এদেশে গরীর খুঁজে পাওয়া যাবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net