1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বড়ভাই হত্যকান্ডের দায় স্বীকার ছোট ভাইয়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মানিকছড়িতে বড়ভাই হত্যকান্ডের দায় স্বীকার ছোট ভাইয়ের

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার

গত ১০ ডিসেম্বর শনিবার রাত ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মেচন করেছে পুলিশ! এ ঘটনায়।স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে পুলিশের হেফাজতে থাকা নিহতের ছোটভাই মো. মোস্তাফিজুর রহমান (১৯)।

মঙ্গলবার (১৩ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে হত্যাকান্ডের রহস্য উন্মেচনের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক।

এ সময় তিনি জানান, গলাকেটে হত্যার ঘটনার রহস্য উৎঘাটনে জন্য পুলিশের একটি কমিটি গঠন করা হয়। উক্ত ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সাথে জিজ্ঞাসাবাদ এবং বিশ্বস্থ সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোটভাই মোস্তাফিজুর রহমানকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।

পরে হত্যারঘটনা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা গঠিত কমিটির কাছে তিনি স্বীকার করেন! তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা, হাতুড়ি এবং রক্তমাখা কাপড় আসামীর তথ্যমতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

হত্যাকান্ডের ব্যাপারে প্রাথমিকভাবে জানা যায়, নিহত সাজ্জাদ বিদেশ থেকে দেশে আসার পর তার ছোটভাই মোস্তাফিজুর রহমান (আসামী) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। নিহত সাজ্জাদ তাকে ভর্তি হওয়ার টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তখন নিহত সাজ্জাদের পাশে থাকা হাতুড়ি দিয়ে আসামীকে (নিহতের ছোটভাই মোস্তাফিজুর রহমান) আঘাত করার কথা বলে হাতুড়ি নিচে রেখে দেয়। যার ফলে আসামীর (মোস্তাফিজুর রহমান) মনে তার বড়ভাইয়ের প্রতি ক্ষোভ ও প্রতিহিংসা সৃষ্টি হয়। এক পর্যায়ে নিহত সাজ্জাদ মোবাইলে কথা বলতে শুরু করলে আসামী পিছন থেকে আক্রমণ করে অত্র হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন পরবর্তি আইনী কার্যক্রম পক্রিয়াধীণ আছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net