1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মীরসরাইয়ে ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার

মীরসরাইয়ে ২১০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৬ ইউনিয়নের এসকল মুক্তিযোদ্ধাদের বিজয়ের মাসে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, প্রধান সমন্বয়ক, চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তার বক্তব্যে বলেন, মীরসরাই উপজেলা থেকে ১৯৭১ সালে সর্বচ্চোসংখ্যক মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনবাজি রেখে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন। পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাম্পে জীবনবাজি রেখে গেরিলা যোদ্ধারা যুদ্ধ করেছে। অথচ যুদ্ধ পরবর্তীতে তাদের কোন খেতাব দেওয়া হয়নি। সেনাবাহিনী পেলো বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ আর প্রকৃত মুক্তিযোদ্ধার হয়েছে বীর অধম। আমি যেসব যোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের খেতাবের ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net