1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে বিসিক শিল্পনগরীতে প্লাইউড কারখানায় আগুনে কোটি টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

সৈয়দপুরে বিসিক শিল্পনগরীতে প্লাইউড কারখানায় আগুনে কোটি টাকার ক্ষতি

মোঃ জাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ বার

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে আমিনুল গ্রুপের সেঞ্চুরি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার এই ঘটনায় কারখানার মেশিনপত্র ও কাঁচামালসহ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।

কারখানার স্বত্বাধিকারী শিল্পপতি আমিনুল ইসলাম জানান, প্লাইউড কারখানাটি বন্ধ ছিল। রাত ৯ টার দিকে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে কারখানাটির মূল্যবান মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে যায়। আগুনে কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রোকনুজ্জামান বলেন, দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। সার্বিক তদন্ত শেষেই এব্যাপারে প্রকৃত তথ্য জানানো সম্ভব হবে।

উল্লেখ্য, অগ্নিদগ্ধ কারখানার সাথেই আমিনুল গ্রুপের আরও ৫ টি শিল্প ইউনিট আছে। এগুলো হলো আরিফ ওভেনব্যাগ, সেমাই, পিভিসি ও গ্যারে বোড। ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্য ফ্যাক্টরিগুলো রক্ষা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net