1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সৈয়দপুরে আ"লীগ বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সৈয়দপুরে আ”লীগ বিক্ষোভ

মোঃজাকির হোসেন, নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ বার

নীলফামারীর সৈয়দপুরে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতে দেশব্যাপী সন্রাস নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার (১০ ডিসেম্বর) রাতে শহীদ তুলশীরাম সড়কের আওয়ামী লীগ দলীয় অফিসে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদিনা মোড়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

এসময় আরো বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সবুর,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, পৌর সেচ্ছাসেবকলীগে সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বেলাল আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জোবায়ইদুর রহমান শাহীন, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর আমিন প্রামানিক,কৃষি বিদ মোবিন সরকার, উপজেলা ছাএলীগের সভাপতি শাহরিয়ার মোমেন টুটুল, পৌর ছাএলীগের সভাপতি সিফাত সরকার প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, বিএনপি -জামায়ত জোট সরকারের আমলে আমি মোখছেদুল মোমিন সহ ৫জন মামলার আসামী করা হয়েছিল। অথচ আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে এখন বিএনপি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে কোন মামলায় বা চাকুরী যায়নি। তাদের শাসন আমলে আওয়ামী লীগ করার অপরাধে কলেজ থেকে বের করে দেওয়ার হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকার ভয়ে দেখিয়ে কোন লাভ হবে না।শেখ হাসিনা সরকার বার বার দরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net