1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবিরহাট উপজেলায় অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী

কবিরহাট উপজেলায় অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোঃ মেজবাহ উদ্দিন রাব্বি (২৮) নামের অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামিরা হলেন উপজেলার কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের এনায়েত নগর এলাকার হোসেন সর্দার বাড়ির মৃত সফি উল্লার  ছেলে মোঃ রাসেল (৩০) ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোঘবাগ এলাকার হাসান আলী মিস্ত্রি বাড়ির মোঃ আব্দুল হকের ছেলে মাইন উদ্দিন (২৮)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায়  সোমবার সকালে নিহতের মা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। কবিরহাট থানায় যাহার মামলা নং – ৫। রবিবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে রবিবার দিবাগত রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো বলেন, পুলিশ এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এজাহার নামীয় পলাতক অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net