1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ!

বিশেষ প্রতিনিধি ;
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৭ বার

মাগুরার শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে মোতালেব শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ দেন ভুক্তভোগী ওয়ালিউল ইসলাম অরুন। ঘটনাটি ঘটেছে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে।

ভুক্তভোগী ওয়ালিউল ইসলাম অরুন তার অভিযোগে জানান, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ওই এলাকার সাড়ে ১০ শতাংশ জমি তাদের ভোগ দখলে ছিল। সম্প্রতি আসাদ শেখ ওই জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করে। এ ঘটনায় উচ্চ আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আসাদ শেখ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখেন। বিষয়টি শ্রীপুর থানায় অবহিত করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে তার জমিতে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। কাজ করতে বাঁধা দেওয়ায় আমার এবং আমার পরিবারের লোকজনের হুমকি দেওয়া হচ্ছে। আমি ভয়ে বাড়িতে যেতে পারছিনা। একজন বীর মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার পরেও আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি।

অভিযুক্ত মোতালেব শেখের ছেলে আসাদ শেখ জানান, তিনি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন। আদালতের আদেশের বিষয়টি তিনি জানতেন না। বিষয়টি জানার পর তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। তারা তাদের নিজেদের জমিতে কাজ করছেন বলেও জানিয়েছেন। আর হুমকির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে আসাদ শেখ জানান।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আদালতের কোন আদেশ এখনো হাতে পাইনি। আর বিষয়টি যেহেতু আদালতের এই বিষয়ে আমাদের তেমন কোন কিছু করণীয় নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net