1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ভারতীয় বিএসএফ এর ছোড়া গুলিতে ২ বাংলাদেশি নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

লালমনিরহাটে ভারতীয় বিএসএফ এর ছোড়া গুলিতে ২ বাংলাদেশি নিহত

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২২ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া গুলিতে ২ বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতের ভোর বেলায় উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলোঃ- দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও সীমান্তবাসীরা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপারের চেষ্টা করেন কয়েকজন বাংলাদেশি রাখাল। এ সময় ( বিএসএফ) সদস্যরা ভাবেরহাট ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। বিএসএফ এর ছোড়া গুলিতে ৩ রাখাল গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলেই মারা যান।
অপর গুলিবিদ্ধ রাখাল কে স্থানীয়রা উদ্ধার করে গোপনে চিকিৎসা দিচ্ছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কন্ট্রোল রুম এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
তবে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ২ জনের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান , স্থানীয়দের কাছে বিষয়টি শুনে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net