1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়  ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৪০০ বার

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

রবিবার দুপুরে মোনাজাত শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। এ সময় লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখর হয় টঙ্গীর তুরাগ তীর।

মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই ঢাকার চারপাশের বিভিন্ন স্থানের প্রচুর মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে পৌঁছান। অনেক মুসল্লিকে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে।

মোনাজাতে বলা হয়, হে আল্লাহ! আপনি তো ক্ষমাশীল, আপনার কাছেই তো আমরা ক্ষমা চাইব। তাই আমরা ক্ষমা চাইছি, আপনার দয়া ভিক্ষা চাচ্ছি। আমাদের ওপর দয়া করুন।

দ্বীনের ওপর আমাদের চলা সহজ করে দিন। আপনি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যান। আমাদেরকে দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করুন।

এ ছাড়া দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিনদিন ধরে ইজতেমায় অংশ নেন।

এদিন ইজতেমার মাঠে যাদের জায়গা হয়নি তারা আশপাশের বাসাবাড়ি, ভবন, ভবনের ছাদ কিংবা করিডোর, সড়কের পাশে ফুটপাতে এমনকি গাছতলায় অবস্থান নিয়েছেন। পত্রিকা, পাটি, চট, জায়নামাজ, পলিথিন বিছিয়ে অনেকে বসেছেন রাস্তায়।

প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ নেয় কয়েক লাখ মানুষ। তাদের মধ্যে তাবলীগ জামাতের বিদেশি অনুসারী থাকেন ৩০ থেকে ৪০ হাজার। তাবলিগ জামাতের নিয়মিত অনুসারী নন, এমন অনেকও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শামিল থাকতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net