1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন বিভাগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন বিভাগ

চাঁদনী আক্তার কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৫৮১ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩’ চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যানেজমেন্ট বিভাগকে ২৯ রানে হারিয়ে শিরোপা জেতেন তারা।

মঙ্গলবার (২৪ শে জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ১২ টায় ফাইনালে মুখোমুখি হয় আইন বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগ।

প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তুলে আইন বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে আইন বিভাগের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫৩  রানেই গুটিয়ে যায় ম্যানেজমেন্ট বিভাগ।  

৪৪ রানে ৫ উইকেট নিয়ে টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সিফাত।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: জামাল নাছের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু চ্যাম্পিয়ন ও রানার্সআপের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় ক্রিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, নওয়াব ফয়জুন্নেছা ও শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরবৃন্দসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপদলের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি শুরু হওয়া এবারের আন্তঃবিভাগ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশগ্রহণ করেছিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ১০ ওভার এবং সেমিফাইনালে ১৫ ওভার ও ফাইনাল ম্যাচ ২০ ওভারে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net