1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নগরীতে ট্রাকে গাঁজাসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়  ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

কুমিল্লা নগরীতে ট্রাকে গাঁজাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২৬০ বার

কুমিল্লা নগরীতে গাঁজাসহ দুজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১ জানুয়ারি) রাত ১১টায় নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি ট্রাক থেকে গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়। এসময় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে পরিবহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকও আটক করে।

আটককৃতরা হলেন, কুমিল্লা শহরতলীর পশ্চিম ধর্মপুর এলাকার লতিফ মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং মোহর আলীর ছেলে জাহিদ মিয়া।

জানা গেছে, আটকদের একজন ট্রাকের চালক অপরজন চালকের সহযোগী।

কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মো. হানিফ সরকার বলেন, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net