1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা রিজিয়ন কর্তৃক সেনাবাহিনীর পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

গুইমারা রিজিয়ন কর্তৃক সেনাবাহিনীর পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান

আবদুল আলী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩১১ বার

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে৷ দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে৷ এরই ধারাবাহিকতায় ২৩শে জানুয়ারি ২০২৩ তারিখ গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ৪৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র (কম্বল/ জ্যাকেট), ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন, জোন কমান্ডার সিন্দুকছড়ি জোন, মেজর মেহেদী হাসান, এসজিপি, বিপিএম জিএসও-২ গুইমারা রিজিয়ন, অফিসার/ জেসিও অন্যান্য সেনাসদস্যবৃন্দ।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধা প্রাপ্ত ব্যক্তিগণ এ সময় তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে।

এসব সামগ্রী বিতরণ করেন,প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন,বিএএমএস, এনডিসি, পিএসসি জি।এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা,রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসান,বিএম মেজর মোঃ খালেদ মাহমুদ,ডি.কিউ মেজর আব্দুল্লাহ আল ফরহাদ,সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক এ.কে.এম ফয়সাল সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net