ঢাকা   ০৮:৪৭:৫০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

চন্দনাইশে বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চন্দনাইশ বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম স্কুলটি কলেজে রূপান্তরিত হওয়ায়
নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. আবদুল
ওয়াজেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল ২১ জানুয়ারি দুপুরে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কপোর্রেশনের মেয়র রেজাউল
করিম, ভিত্তি প্রস্তর স্থাপন করেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, বিশেষ
অতিথি ছিলেন, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ, অতিরিক্ত জেলা ও দায়রা
জজ সাব্বির আহমদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম,
উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক
সুলতান আহমদ, সহকারী কলেজ পরিদর্শক ফজলুল হক, এস.এ গ্রুপের চেয়ারম্যান
সাহবুদ্দিন, মাহাবুর রহমান শিবলী, নাজমুন মাহাফুজ, চেয়ারম্যান আবদুর রহিম,
মুক্তিযোদ্ধা আবদুস শহিদ মাসুদ, কবি অভিক ওসমান, এড. সোহানা চৌধুরী
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির, উপস্থিত ছিলেন,
আ’লীগ নেতা বলরাম চক্রবর্তী, মাষ্টার আহসান ফারুক, প্রেস ক্লাবের সভাপতি
এড. মো. দেলোয়ার হোসেন, মো. কাশেম, ইয়াছিন চৌধুরী দুলাল প্রমুখ। সভায়
খুরশিদ সুলতানা-উম্মুল বশর-ডা. আবদুস ওয়াজেদ মাহমুদ-আবদুল মুগনী মনছুর-
শিরিন মাসুদ-স্মৃতি বৃত্তি প্রধান করা হয়। সভায় বক্তাগণ বলেন, স্মার্ট বাংলাদেশ
গঠন করতে আজকের প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য
বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। শিক্ষার্থীদেরকে ২০ টি
পদক্ষেপে মূল্যায়নের মাধ্যমে শিক্ষা জীবন অতিবাহিত করতে হবে। এ শিক্ষার মাধ্যমে
শিক্ষার্থীরা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আলোচনা শেষে
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি