1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিরনিদ্রায় শায়িত হলেন মীরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত    নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা  তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

চিরনিদ্রায় শায়িত হলেন মীরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিন

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ২৮৯ বার

মীরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় হাজারো জনতার অংশগ্রহণে মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় তার নিজ বাড়ির আঙ্গিনায় জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।
মীরসরাইয়ের প্রথম সংবাদপত্র ‘‌‌মাসিক মীরসরাই’ ও চট্টগ্রামের বন্দরনগরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিন তাঁর নামাজের জানাযার পূর্বে নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক পৌর মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুমের ছোটভাই সেলিম উদ্দিন, মীরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, চাঁদপুর রহীম নগরের পীর সাহেব মেজবাহ উদ্দিন লতিফী, মীরসরাই কামিল মাদরাসার মুহাদ্দিস সালাউদ্দিন লতিফী এবং মরহুমের একমাত্র ছেলে ওয়াকিল বিন নিজাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net