1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

চৌদ্দগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় কেফায়েত উল্লাহ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত কেফায়েত উল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের লেদু মিয়ার ছেলে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১১টার সময় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বাঙ্গড্ডা বটতলা নামক স্থানে মালবাহী একটি ট্রাক কেফায়েত উল্লাহর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় কেফায়েত উল্লাহ ট্রাকের চাকার নীচে পড়ে গেলে মাথা, মুখ সহ দেহের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কেফায়েত উল্লাহকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ দাস জানান, ‘সড়ক দুর্ঘটনায় কেফায়েত উল্লাহ নামে নাঙ্গলকোট উপজেলার উত্তর মাহিনী গ্রামের এক যুবক নিহত হয়েছে। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net