1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৩৬৪ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কর্তৃক নেপাল বাংলাদেশ এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অর্জন করেছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

 

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় গত ১৬ জানুয়ারি  নেপালের রাজধানী কাটমান্ডুর ইউনিয়ন প্লাজা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গতঃ উপজেলায় সুনাম ও দক্ষতার সঙ্গে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

 

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সুত্র জানায়, দুই দেশের বন্ধুত্ব, বাণিজ্য, সংস্কৃতি ও সম্প্রীতির সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এই সম্মাননা অর্জনের মাধ্যমে শুধু একজন শিক্ষাবিদ নন, বরং ঈদগাঁও ও কক্সবাজার জেলার নারী শিক্ষার মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন বোদ্ধা মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net