ঢাকা   ০২:০৫:২৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ছাত্রলীগের প্লাটিনাম জয়ন্তিতেও ‘সাদামাটা’ কুবি ছাত্রলীগ

চাঁদনী আক্তার কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ ছাত্রলীগের প্লাটিনাম (৭৫ তম) প্রতিষ্ঠাবার্ষিকী ‘সাদামাটা’ ভাবে পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগ।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০ টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে র‌্যালীর মাধ্যমে দিবসটি উদযাপনের প্রথম কর্মসূচি শেষ করা হয়।

এরপর কেক কাটা, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও সবশেষে পতাকা উত্তলনের মাধ্যমে দিবসটি পালন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শাখা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সূর্যদয়ক্ষণে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয়পতাকা উত্তোলন, সকাল ৯ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা, সকাল সাড়ে ৯টায় জাতিরপিতার প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন, ও সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নির্দেশনা থাকলেও প্রায় দেড় ঘন্টাপর শুরু করা হয় কর্মসূচি। পতাকা উত্তোলনের কথা শুরুতে থাকলেও করা হয় শেষে।

এছাড়াও এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যবারের চেয়ে নেতা কর্মীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্রলীগের অংশগ্রহণের দিকসমূহ তুলে ধরা হলেও এবারে সংক্ষিপ্ত আলোচনার কোনো ব্যবস্থাই করা হয় নি।

এসব বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের একাধিক নেতা জানান, দীর্ঘদিন ধরে শাখা ছাত্রলীগের কমিটি না হওয়া ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি বিরুপ মনোভাব এর অন্যতম কারণ।

এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ একমত পোষণ করে বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় সিনিয়র নেতা কর্মীদের মধ্যে হতাশা রয়েছে একথা সত্য হলেও এটাই একমাত্র কারণ নয়। এরজন্য শীতকালীন ছুটির প্রভাবে হলে শিক্ষার্থীদের পুরোপুরি না আসাও অন্যতম কারণ। আলোচনা কর্মসূচি না রাখার বিষয়ে তিনি বলেন, বছরব্যাপী কেন্দ্রীয় ছাত্রলীগের নানা কর্মসূচি থাকায় আমরা এবার আলোচনা রাখি নি।

এছাড়া তিনিও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এরজন্য দায়ী করে বলেন, বর্তমানে প্রশাসনের কর্তাব্যক্তিরা ছাত্রলীগের নেতা-কর্মীদের বাসায়, রুমে, বাঙলোয় ঢেকে নিয়ে ডিমোটিভেটেড করছে। যার একটি প্রত্যক্ষ প্রভাব কর্মীদের উপর পরছে। আমরা শিঘ্রই কেন্দ্রীয় ছাত্রলীগকে এবিষয়ে অবহিত করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি