1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী চাটখিলে সাধারণ মানুষের জন্য ইউপি চেয়ারম্যানের আলোচনাসভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

নোয়াখালী চাটখিলে সাধারণ মানুষের জন্য ইউপি চেয়ারম্যানের আলোচনাসভা ও দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৮৬ বার

নোয়াখালী চাটখিল উপজেলা সোমপাড়া ইউনিয়নের জন- সাধারণের সাথে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ইউনিয়নের সোমপাড়া উচ্চবিদ্যালয়ের মাঠে মেজবান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলার আওয়ামী লীগের যুগ্ম – সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী।

এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলেন, আমি এ প্রথম দেখলাম একজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্য এমন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। যা সত্যিকারে সাধারণ মানুষের জন্য এক অনন্য ভালোবাসার উদাহরণ। এ সময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার এ ইউনিয়নে প্রচুর উন্নয়নের কাজের পাশাপাশি স্কুল কলেজের নতুন ভবন নির্মন করেছে। এ সরকার না থাকলে আমরা এ কাজ গুলো কখনো করতে পারতাম না। তাই আগামী নির্বাচনে এ সরকারকে নির্বাচিত করে বাকি উন্নয়ন গুলো সম্পূর্ণ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net