1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে শীতের সকালে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সাইমার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

বাঁশখালীতে শীতের সকালে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সাইমার মৃত্যু

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২৪০ বার

চট্টগ্রামের বাঁশখালীতে শীতের সকালে বাচ্চাদের সাথে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সাইমা জান্নাত (৭) নামে এক শিশুর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু ঘটেছে।

গত বুধবার (৪ জানুয়ারী) সকাল ৯টায় ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আরিঞ্জা বাপের বাড়ি এলাকায়।

এ ঘটনায় নিহত শিশু সাইমা জান্নাত ওই এলাকার জসীম উদ্দিনের বড় মেয়ে। জসীম উদ্দিন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড’এ কর্মরত।

নিহত শিশুর এক চাচা মাহমুদুল হাসান জানান, ‘গত বুধবার সকাল সাড়ে ৯টার সময় বাড়ির অন্যান্য বাচ্চাদের নিয়ে বাড়ির সামান্য দূরে বিলের মধ্যে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। এ সময় অসতর্কতাবশত শিশু সাইমার পরনের কাপড়ে আগুন ধরে যায়। বাচ্চাদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার দিন দুপুর ১টার সময় তারা চমেক পৌঁছান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার উদ্যেশ্যে যাত্রা করেন। কুমিল্লা পৌঁছালে অবস্থা গুরুতর হলে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net