1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১৮ দোকান গুনল জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

বাঁশখালীতে সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১৮ দোকান গুনল জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৬৪ বার

চট্টগ্রাম বাঁশখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্সের অতিরিক্ত গ্যাস মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত সহ সড়কপথ দখল করে দোকান স্থাপন ও মালামাল রাখার দায়ে সর্বমোট ২০ দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩জানুয়ারী) বেলা ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত সময়ে উপজেলার জলদি, বৈলছড়ি বাজার, রামদাস-মুন্সিরহাট ও গুণাগরী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় হাইওয়েতে গ্যাস সিলিন্ডার রাখা ও লাইসেন্সের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করায় বৈলছড়ি কেবি সড়কস্থ আলীম এণ্ড সন্স কে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন, পঁচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে গুণাগরীস্থ জনপ্রিয় হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় রাস্তা দখল করে দোকান স্থাপন ও দোকানের মালামাল রাস্তার পাশে রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ১৮টি দোকান কে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান সড়ক দখল করে ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান সরিয়ে নিতে সময় বেঁধে দেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net