1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষকের মুত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষকের মুত্যু

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ২৮৯ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে গহীন বনে মো. নুরুল ইসলাম (৪৫) নামে একজন কৃষক মারা যায়।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বলের লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে লেমুর ঝিরি নামক পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মো. নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডুইল্লেঝিরি এলাকার মৃত দুদু মিয়ার পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন সিকদার জানান, ‘মো. নুরুল ইসলাম একজন গরীব কৃষক। পাহাড়ি এলাকায় নানা জাতের সবজির চাষাবাদ করেন। কাজ শেষে ফিরে আসার সময় গভীর জঙ্গল থেকে লাকড়ি, উলু (ঝাড়ু তৈরির একধরণের পাহাড়ী গাছ) নিয়ে আসে। আজকের মতো সে পাহাড়ের লেমুরঝিরি নামক স্থানে পৌছালে তার অগোচরে হাতির পাল এসে তাকে আক্রমণ করে। সে ঘটনাস্থলে মারা যায়। পরে অন্যান্যদের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তাকে মৃত অবস্খায় উদ্ধার করা হয়।’

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ‘লোকটি প্রায় সময় পাহাড়ে গরু চরাতে যেতো। পূর্ব চাম্বলের লেমুর ঝিরিতে বন্যহাতির পালে সে পৌছালে তাকে হাতির দল আক্রমণ করে। লেমুর ঝিরিতে হাতির দল সবসময় সরব থাকে। লেমুর ঝিরি লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গভীর জঙ্গল বলে জানান তিনি।’

ক্ষতি পূরণের জন্য তার পরিবার লিখিত আবেদন করলে তদন্ত স্বাপেক্ষে সরকারীভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বাঁশখালী থানার এসআই হাফিজ উদ্দিন বলেন, ‘কৃষক দুদু মিয়ার মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল সংগ্রহ করা হয়েছে। পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net