1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কবি কাজী কাদের নওয়াজের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মাগুরায় কবি কাজী কাদের নওয়াজের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৩১৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামের ‘কবিভবনে’ মোগল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের সভাপতি কমলেশ মজুমদার। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবির ভাগনী ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মনজুরা সুলতানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি রেজাউল ইসলাম, কবি মাহবুব হাসনুসহ অন্যরা।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারকে সভাপতি ও কবির ভাগনী কাজী মনজুরা সুলতানাকে সাধারণ সম্পাদক করে কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কবি কাজী কাদের নওয়াজ সাহিত্য পরিষদের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net