1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপি'র ৮৯ নেতা -কর্মীকে জেল হাজতে প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

মাগুরায় বিএনপি’র ৮৯ নেতা -কর্মীকে জেল হাজতে প্রেরণ

মোঃ সাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর,
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৩০৯ বার

মহম্মদপুর ও শালিখা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের ৮৯ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানায় ৬ ডিসেম্বর শালিখা থানায় এবং ৭ ডিসেম্বর মহম্মদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় রবিবার ২৯ জানুয়ারী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্ককার আব্বাস উদ্দিনসহ ২৪ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ৩ জনের জামিন মঞ্জুর করে দিয়ে বাকী ২১ জনকে জেল হাজতে পাঠানোর নির্দ্দেশ দিয়েছে আদালত। অপরদিকে মহম্মদপুর উপজেলা বিএনপির ২৪ জন হাজির হলে ৪ জনের জামিন মঞ্জুর করে বাকী ২০ জন অপরদিকে শালিখা উপজেলা বিএনপির ৫৭ জন হাজীর হলে ৯ জনের জামিন মঞ্জুর করে বাকী ৪৮ জনসহ মোট ৮৯ জনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। আসামীদের পক্ষে এড, আব্দুর রশীদ, এড,রোকনুজ্জামান, এড,শাহেদ হাসান টগর এবং এড,কুমুদ রঞ্জন জামিনের আবেদন করেন। এর আগে আসামীরা হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে রবিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরন করে। আদাণতে এ সময় উপস্থাত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, সদস্য সচিব আখতার হোসেন, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইস্রলাম তুষার, জেলা যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ এক ব্রি্ফিং এ বলেন, বিরোধী দলের গনতান্ত্রিক আন্দোলন বানচাল করতে সরকারি মদদে পুলিশ সম্পুর্ন মিথ্যা এবং গায়েবী মামলা দায়ের করে হয়রানী নির্যাতন করে যাচ্ছে। তিনি এ ধরনের নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবি’লম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে জামিন মঞ্জুরের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net