1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

মাগুরায় শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৬৫ বার

মাগুরার শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে ১ জানুয়ারি রোববার দুপুরে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ও উপ-অধিনায়ক খন্দকার নাজায়েত আলী স্মৃতি পরিষদের সার্বিক সহযোগিতায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর সুযোগ্য সন্তান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু আনছার নাজাত আশা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দারসহ আরো অনেকে।

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাইদ এর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net