1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো ছাত্র ইউনিয়নের হাত ধরে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

রাজবাড়ী বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো ছাত্র ইউনিয়নের হাত ধরে

নেহাল আহমেদ, রাজবাড়ী|
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৩ বার

দেশের রাজনীতির ইতিহাসে প্রথম যুক্ত হলো কোনো ট্রান্সজেন্ডার ছাত্রনেতা! বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার সহ সভাপতি হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শিশির বিন্দু প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।
ইউনিয়ন,রাজবাড়ী জেলা সংসদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
“এসো ভাঙ্গনকে ভাঙ্গি, সৃষ্টিকে গড়ি সুন্দরের কানে কানে বলি এ দ্রোহ আমার”’ স্লোগানকে ধারণ করে বাংলাদশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা সংসদের ১২ তম জেলা সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠান জেলা উদীচী কার্যালয়ে বিকাল ৪ টায় উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা সংসদের সাবেক সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস । উদ্ধোধনের পরে র‌্যালীর মাধ্যমে উদ্বোধনী আলোচনা শেষে জেলা উদীচী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কাওসার আহমেদ রিপনকে সভাপতি , সিরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও নাফিজ মোল্লা কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা সংসদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- রাতুল ইসলাম জনি, সহ-সভাপতি শিশির বিন্দু , সহকারি সাধারণ সম্পাদক – হৃদয় খান, কোষাধ্যক্ষ- সোহানুর রহমান, দপ্তর সম্পাদক লাবিব মাহমুদ,শিক্ষা ও গবেষণা-অর্নিকা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম , সাংস্কৃতিক সম্পাদক রাফিদুল ইসলাম, সদস্য- মনজয় সরকার। দুইজন সদস্য পরবর্তীতে কাজের ভিত্ততে কো-অপ্ট করে নেওয়া হবে।

কাউন্সিল অধিবেশন শেষে শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net