1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ২৮৭ বার

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক। ভারতের পক্ষে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি শেখর গুপ্ত।

বৈঠকে দুই দেশের সীমান্তবর্তী সেক্টর দ্বয়ের আওতাধীন বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাংলাদেশ অংশের রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মান কাজের অচলবস্থা নিরসন, সীমান্তে চোরাচালান বন্ধে একযোগে কাজ করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। বৈঠক শেষে দু’দেশের প্রতিনিধি দল মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

এসময় ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে: কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি, ৪০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. সোহেল আহমদ, পিএসসি. ২৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এবি এম জাহিদুল করিম, এসি এবং ৯৬ বিএসএফ এর ভারপ্রাপ্ত কমান্ডার রাজ পাল সিং, উদয়পুর বিএসএফ সেক্টরের ডেপুটি কমান্ডার অম্রিত কুমার, ডেপুটি কমান্ডার নিতিন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রতিনিধি দলকে দুই দেশের শুন্যরেখায় স্বাগত জানান বিজিবি সদস্যরা। পরে তাদের গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net