1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে খতমে নবুওয়াত মহা সমাবেশে-মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

লালমনিরহাটে খতমে নবুওয়াত মহা সমাবেশে-মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৩ বার

বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জেলা শাখার আয়োজনে লালমনিরহাটে দিনব্যাপী খতমে নবুওয়াত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) শহরের ঐতিহাসিক রেলওয়ে শহীদ হোসেন সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মহাসমাবেশে তিনি প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন।
সমাবেশে ধর্মীয় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রেফাকুল মাদারিসিল আরাবিয়া মহা সচিব আল্লামা মুফতী মাহফুযুল হক। সমাবেশে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ মেহমান হিসেবে ধর্মীয় আলোচনা পেশ করেন, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মহা পরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামযা, চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার সহকারী মহাপরিচালক আল্লামা মুফতী জসিমুদদীন, বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা মুফতী ইমামুদ্দিন ও সভাপতি আল্লামা আব্দুর আহমেদসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ওলামায়ে কেরামবৃন্দ।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক মাওলানা জয়নাল আবেদীন সাহেব এর সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন , লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ অংশ গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net