1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরের সাফারি পার্কে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করা নীলগাই হস্তান্তর। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

শ্রীপুরের সাফারি পার্কে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করা নীলগাই হস্তান্তর।

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)থেকেঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৫১০ বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত থেকে উদ্ধার বিরল প্রজাতির একটি নীলগাই গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালের দিকে বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারির কাছে নীলগাইটি হস্তান্তর করেন।

এসময় বিজিবি’র পরিচালক (ভেটেরিনারি) আ.ন.ম. আশরাফুল আলম মন্ডলসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি’র সুত্র জানায়, গত ২৬ অক্টোবর ২০২২শে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি’র টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় একটি নীলগাই উদ্ধার করা হয়। উদ্ধার করে বিরল প্রজাতির এই প্রাণীটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য আজ বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করেন বিজিবি।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net