ঢাকা   ১০:৪২:৫৩ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

সভাপতি ওয়াজেদ উল্লাহ, ইয়াছিনুল হক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল

নবীনগরে ইংরেজী শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজী শিক্ষকদের সমন্বয়ে ইংরেজী শিক্ষক পরিষদের আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো ওয়াজেদ উল্লাহকে সভাপতি এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ইয়াছিনুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করে ২ বছর মেয়াদে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিককে প্রধান উপদেষ্টা করে তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্যান্য উপদেষ্টাগণ হলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোকাররম হোসেনকে উক্ত কমিটির কো-অর্ডিনেটর হিসাবে মনোনীত করা হয়।

নতুন শিক্ষাক্রমের সফল বাস্তবায়নের জন্য এবং পরিবর্তনশীল পৃথিবীর সাথে খাপ খাইয়ে শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনে ইংরেজি প্রয়োগ করতে পারে এজন্য বিভিন্ন সময় একত্রিত হয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতেই উক্ত কমিটির আত্মপ্রকাশ বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি কাজী মো. ওয়াজেদ উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি