1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০ হাজার মানুষের জন্য কাঠের সেতু তৈরি করলেন শিল্পপতি বিপ্লব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

১০ হাজার মানুষের জন্য কাঠের সেতু তৈরি করলেন শিল্পপতি বিপ্লব

মীরসরাই, চট্টগ্রাম ॥
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৩১৭ বার

একটি সেতুর অভাবে মীরসরাই
উপজেলার করেরহাট ইউনিয়নের ঝিলতলী এলাকা ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী দাঁতমারা ইউনিয়নের ১০ গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াত ছিল অনেকটা বিচ্ছিন্ন। বর্ষায় পাহাড়ী কর্দমাক্ত পথ মাড়িয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ, গর্ভবতী নারী এবং রোগীদের চলাচল ছিল প্রায় অসম্ভব। তাই একটি পাকা সেতু নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। কিন্তু দীর্ঘদিনেও তাদের এ দাবি পূরণ হয়নি। জানা গেছে, মীরসরাই সীমান্তবর্তী ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কয়লা ছরার ওপর একটি সেতু নির্মাণের দাবি ওঠে দীর্ঘদিন ধরে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও সেটি পূরণ করেননি। ওই ছরার ওপর দিয়ে মীরসরাই ও ফটিকছড়ি উপজেলার জিলতলি, বান্দরমারা (একাংশ) সুবলছড়ি, কালাকোমা, মরা কয়লা, পূর্ব সোনাই (একাংশ) মোহাম্মদপুরসহ প্রায় ১০ গ্রামের ১০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু সেতু না থাকায় এসব এলাকার মানুষকে বর্ষায় কাদা পানি মাড়িয়ে চলাচল করতে হয়। স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ লাঘবে শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব ৬৫ ফুট দৈর্ঘ্যরে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন ।
গতকাল শনিবার বিকেলে উক্ত কাঠের সেতুটি উদ্বোধন করেন শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব, এই সময় আরো উপস্থিত ছিলেন কয়লা ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, ঝিলতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য মোশাররফ হোসেন, আমার মুক্তিযোদ্ধা সন্তানের করেরহাট ইউনিয়নের শাখার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা
সহ প্রমুখ।
স্থানীয় মাদ্রাসা ছাত্র রুমন ইসলাম জানান, শুষ্ক মৌসুমে ছড়া দিয়ে চলাচলে তেমন অসুবিধা না হলেও বর্ষাকালে শিক্ষার্থীসহ এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বয়োজ্যেষ্ঠ্য সামসুল হক (৮৫) ও কাদের মিয়া (৭০) জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা কয়লা ছরার ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি। তাই মেহেদী হাসান বিপ্লবের করে দেয়া কাঠের সেতুই এখন এলাকাবাসীর ভরসা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net