1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬ দিন গুম রেখে মাওলানা রাফঈকে নির্যাতনের পর আদালতে তোলা ও জামিন না দেয়া মানবাধিকার লঙ্ঘন: মুহাম্মদ সেলিম উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

৬ দিন গুম রেখে মাওলানা রাফঈকে নির্যাতনের পর আদালতে তোলা ও জামিন না দেয়া মানবাধিকার লঙ্ঘন: মুহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩১০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বনানী থানার কর্মী মাওলানা আব্দুর রাফঈকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে বাসা ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে মাওলানা রাফঈকে আটক করে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কিন্তু তাকে তুলে নিয়ে গোপন স্থানে ছয় দিন নির্মম নির্যাতন করে চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ রাফঈর পরিবার বনানী ও হাতিরঝিল থানায় যোগাযোগ করলেও তার কোন সন্ধান দেননি বিগত ৬ দিনে।

তিনি আরও বলেন, তার পরিবার নিখোঁজের বিষয়ে বনানী, হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। কিংবা তার সন্ধান দিতে সহযোগিতা করা হয়নি। রাষ্ট্রদ্রোহী বা বেআইনী কোনো কাজে কখনও জড়িত না থাকা সত্ত্বেও হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। যা স্বাধীন দেশের যেকোন নাগরিকের মৌলিক মানবাধিকার লঙ্ঘনকে আরও উসকে দিবে।

বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন করতে মানবাধিকার লঙ্ঘনের পথকে বেঁচে নিয়েছেন। শুধু মাওলানা রাফঈকে নয়, গত বছরের ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর থেকে পুরো রাজধানীতে বিভিন্ন বাসা-অফিস থেকে অর্ধ সহস্রাধিক জামায়াত কর্মীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের অনেককে ৫/৭ দিন গুম রেখে নির্যাতন করা হয়েছে। কারও কারও বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে আদালতে তোলা হয়েছে । চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৩ দিনে কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম, পল্লবী পূর্ব থানা আমীর আবুল কালাম পাঠান,ভাসানটেক থানা আমীর ডা.আহসান হাবিবসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। এরমধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় এবং তড়িঘড়ি করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। তাকে আদালতেও তোলা সম্ভব হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রয়োগের দাবি জানিয়ে বলেন, সরকার রাজধানীর মালিবাগে ৩০ ডিসেম্বরের গণমিছিলে বাধা ও গ্রেফতার, মহাখালী, মিরপুর-১০ এর মিছিল, বাসা-অফিস থেকে গ্রেফতার সহ জামায়াতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বাধাদান ও গ্রেফতার করে অন্যায় করছে। দেশের সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠায় সকল দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধাদান, গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সেলিম উদ্দিন, রাফঈ এর ৩টি শিশু সন্তান এবং তার সন্তান সম্ভবা স্ত্রীর বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মুক্তি এবং নির্যাতনে অসুস্থ রাফঈ এরর সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net