1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্টে চবিকে হারালো কুবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি 

ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্টে চবিকে হারালো কুবি

কুবি প্রতিনিধি চাঁদনী আক্তার
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৫৭ বার

“এসএমসি প্লাস ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট 2.0” বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে নিজেদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় ‘ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ’ নামক ফেইসবুক পেইজ থেকে বিতর্ক প্রতিযোগিতাটি সরাসরি সঞ্চালিত হয়। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এস এম বেলাল উদ্দিন, অনির্বাণ সাহা এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ চৌধুরী।

‘সেলিব্রিটিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে নিষিদ্ধ করা উচিত’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল ছিলো সিইউ ফিনিক্স-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিপক্ষ দল ছিলো সিওইউ মার্কেটারস-কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পক্ষ দলের বিতার্কিক ছিলো কাশফিয়া তাহসিন, আবদুল্লাহ আল জুবায়ের ও তাসমিয়া মুস্তাফা। অন্যদিকে বিপক্ষ দলের বিতার্কিক ছিলো ইয়াকুব আলী শাকিল, হিমন ভূঁইয়া ও সৈয়দা রাইসা তাসনিম। এই বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াকুব আলী শাকিল।

বিতর্ক প্রতিযোগিতায় আবেদনকারী একশত পঞ্চাশের বেশি দল থেকে কেস সলভিং এর মাধ্যমে চৌষট্টি দল নির্বাচন করা হয়। সেখানে বাছাইকৃত চৌষট্টি দলের মধ্যে সিওইউ মার্কেটারস আটত্রিশ তম হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে চৌষট্টি দলের বত্রিশটি নকআউট পর্বের খেলা নির্ধারণ করা হয়। প্রথম রাউন্ডের খেলায় জয় লাভ করে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে সিওইউ মার্কেটারস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net