1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে ননস্টপ টোকেন বানিজ্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে ননস্টপ টোকেন বানিজ্য

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৪৩ বার

কক্সবাজারের ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের তিন চাকার যানবাহন ইজিবাইকে টোকেন দিয়ে দৈনিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

নিয়মতি মাসোয়ারা দিয়ে চরম হতাশা প্রকাশ করেন চালকরা। তবে টোকেনের নামে মাসোয়ারার টাকা কোথায় যাচ্ছে আদৌ অবগত নন তারা।

তবে যাত্রীদের অভিযোগ, এ সড়কে ইজিবাইকে নানা সমিতির নামে চলছে টোকেন বাণিজ্য। তৎমধ্যে চৌফলদন্ডী পুরাতন সিএনজি স্টেশন পয়েন্টে থেকে চালকদের কাছ থেকে দৈনিক টোকেনে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা।

স্থানীয় সংবাদকর্মী চৌফলদন্ডী থেকে ঈদগাঁওর দিকে যাচ্ছিল ইজিবাইক করে। যাওয়ার পথে চৌফলদন্ডী পুরাতন সিএনজি ষ্টেশনে পৌঁছলে এক যুবক টোকেন দিয়ে চালকের কাছ থেকে টাকা নেয়।
জানতে চাইলে ঐ যুবক চট্রগ্রাম ট্রেড ইউনিয়নের মাধ্যমে টোকেনে টাকা আদায় করা হচ্ছে বলে জানান।

অথচ টোকেনে লেখা রয়েছে দৈনিক কল্যান তহবিল, কক্সবাজার ব্যাটারী চালিত ই-বাইক (টমটম) মালিক শ্রমিক সমিতি বৃহত্তর চৌফলদন্ডী। (রেজি-নং চট্র : ২৫৪৫), তবে টোকেনটিতে সভাপতি-সাধারন সম্পাদকের কোন সীল-স্বাক্ষর ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক সড়কের একাধিক চালক জানান, চৌফলদন্ডী সিএনজি স্টেশনে টোকেন বাণিজ্যে করে টাকা আদায়ের বিষয়টি অযোক্তিক। দৈনিক একটি ইজিবাইক থেকে বিশ টাকা দিতে হয়। না দিলে অপমান,অপদস্ত ও মারধর করা হয়। এসব টাকা কোন খাতে জমা হয় তাদের বোধগম্য নই। তারা বিষয়টি খতিয়ে দেখার আহবান জানান সংশ্লিষ্ট প্রশাসনের।

ইজিবাইক মালিক- চালকদের অভিযোগ, টোকেন বানিজ্যের নামে অবৈধ টাকা দিতে গিয়ে গাড়ির চার্য, ভাড়া ও পরিবার নিয়ে চরম হিমশিমে দিন কাটছে। তারা টোকেন বাণিজ্য থেকে মুক্তি চান।

উপজেলার চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে টোকেন দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net