1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী বদলপুরা গ্রাম হতে ইয়াবা কারবারী রহিমকে গ্রেফতার করেছে র্র্যাব-৭ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

কর্ণফুলী বদলপুরা গ্রাম হতে ইয়াবা কারবারী রহিমকে গ্রেফতার করেছে র্র্যাব-৭

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৭০ বার

চট্টগ্রামের কর্ণফুলী থানার আওতাধীন বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের মোহাম্মদ ইলিয়াসের পুত্র আব্দুর রহিম (৩০) নামের এক ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। ২ই জানুয়ারি (সোমবার) দুপুর ২টার দিকে বৈরাগ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ৩ই জানুয়ারি (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করে মিডিয়া বরাবরে বিজ্ঞপ্তি দেন র্যাব-৭। চট্টগ্রামের র্র্যাব-৭ এর জ্যৈষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার জানান, আব্দুর রহিম দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদ পেয়ে বৈরাগ গ্রাম হতে তাকে আটক করা হয়। পরে তার দেখানো তথ্য মতে ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো ৯৩ হাজার ৪শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা। পরে আসামির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net