1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

গাজীপুর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৮ বার

গাজীপুরের টঙ্গী থানাধীন টঙ্গী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. রাসেল মিয়া (৪০) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ভাই জাকির মিয়া জানান, তার ভাই সিএনজি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর টঙ্গী রেলস্টেশন এলাকায় মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি চলন্ত ট্রেন সিএনজিটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পথচারীরা প্রথমে টঙ্গীর একটি স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাসেল মিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। বর্তমানে টঙ্গীর বিসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই সন্তানের জনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net