ঢাকা   ১০:১৪:১৮ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

চৌদ্দগ্রামে বই বিতরণ উৎসব-২০২৩ পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ উৎসব-২০২৩ পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, দাতা সদস্য কাজী আবু তাহের মাছুম, অভিভাবক সদস্য কাজী বাবুল, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ফারুক আবদুল্লাহ প্রমুখ।

অপরদিকে পৌরসভার ফালগুনকরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু। মাস্টার শহিদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা, পৌর আ’লীগ নেতা জসিম উদ্দিন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি