1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৭৫ বার

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলার  তিতাস উপজেলার  জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা মো. সুজন মিয়ার(২৭) ওপর হামলার ঘটনায় দ্রুত মামলা রুজু করে হামলার সাথে জড়িত তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনসহ  সকল হামলাকারীদের গ্রেফতারের দাবি করে মানববন্ধন করেছেন ছাত্রলীগ নেতা সুজনের সহপাঠীরা।

শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে  ২৫ শে ডিসেম্বর সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  সুজন মিয়াকে(২৭) হত্যার উদ্দেশ্যে জামাল-কামাল গ্যাংরা অতর্কিত হামলা করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

সুজনের ওপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জনান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন সুজন মিয়ার বড় ভাই সাইদুর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজা ওরফে রাজু ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সারওয়ার হোসেন রাকিব, জিংলাতলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.শাহ আলম।

এদিকে অভিযুক্ত তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সুজনের ওপর হামলার ঘটনায় আমি এবং আমার ছোট ভাই কামাল জড়িত না। কে বা কারা হামলা করছে আমরা জানিনা। তিনি আরও বলেন, ঘটনার সময় আমরা উপস্থিত ছিলাম না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net