1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের কলাকান্দি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

তিতাসের কলাকান্দি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৪০৬ বার

কুমিল্লার তিতাসে চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার কলকান্দি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস।

এসময় আরো বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া, সমাজসেবক জামাল সরকার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এ.এসআই ইমরুল, ইউপি সচিব কাজী কামাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, মাওলানা আবদুল আউয়াল, আনিস মোল্লা, কবির সরকার, কামাল সরকার, গিয়াস উদ্দিন সরকার, মাসুক মুন্সি, হাজী ধনু কবির, মামুন সরকার, শাহজান মেম্বার, জাকির সরকার, সামছু সওদাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম ও সকল ইউপি সদস্যসহ ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net