1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

তিতাসে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৩০ বার

কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ লা জানুয়ারি) দুপুর ২ টায় কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে তিতাস উপজেলার কড়িকান্দি বাজারস্থ কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা জাতীয় পার্টির আহবায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, তিতাস উপজেলার যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি প্রমূখ।

এসময় হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জি. মো. শাহ আলম, জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. খালেক মোল্লা, কুমিল্লা উত্তর জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক মোসা.জেসমিন আক্তার, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির, বলরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ ফরিদ স্বাধীন, জাতীয় পার্টি নেতা বাবুল ফরাজী, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. ইমাম হোসেন, মাথাভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শহিদুল্লাহ মেম্বার, জয়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শরীফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ কামাল বাবু ও হোমনা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি এ.আর আল আমিন শাওনসহ হোমনা-তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net