ঢাকা   ০৯:৩৯:২৫ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

নতুন বছরের প্রথম দিনে রাউজানে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যবই

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৩৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নতুন বছরের প্রথম দিনে রাউজানে শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। রাউজানের প্রতিটি স্কুল, কলেজ মার্দ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন পাঠ্যবই হাতে পেয়ে আনন্দে মেতে উঠে । গতকাল ১ জানুয়ারী রবিবার সকালে রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ । রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ বলেন, রাউজানে স্কুল কলেজ, মার্দ্রাসার শিক্ষার্থীদেরকে নতুন বছরের শুরুতেই ৬০ লাখ পাঠ্য বই পৌছে দেওয়া হয়েছে । রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস বলেন, নতুন বছরের শুরুতেই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, ইবদেতায়ী মাদ্রাসার ৪১ হাজার শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি